চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৬:৫৯ এএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ-৪ আসনে নৌকা পেলেন অ্যাডভোকেট মাহবুব আলী

হবিগঞ্জে মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
হবিগঞ্জে মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

হবিগঞ্জের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে তৃতীয় বারের মতো নৌকা পেলেন বর্তমান এমপি অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার মনোনয়ন পাওয়ার খবরে এলাকায় তার সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তিনি ২০১৪ এবং ২০১৮ সালে দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন। বিকেলে তার মনোনয়ন প্রাপ্তির খবরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকারের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।

এদিকে রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট থানা রোডে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাস্টার, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইমান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান শাহিদ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দিপুসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১০

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১১

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১২

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৩

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৫

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৭

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৮

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৯

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০
X