মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এমপি হ‌ওয়ার ছয় মাসের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল-বিশ্ববিদ্যালয় হবে

মৌলভীবাজারে মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি : কালবেলা
মৌলভীবাজারে মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি : কালবেলা

মৌলভীবাজার-৩ আসনে (রাজনগর-মৌলভীবাজার সদর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা উপহার দিয়েছেন। আমি মনোনয়ন পাওয়ার আগে ওনার সঙ্গে দেখা করেছি। উনি আমাকে মৌলভীবাজার রাজনগরবাসীর জন্য অনেক কাজ দিয়েছেন। আমাকে বলেছেন, তুমি এমপি হ‌ওয়ার পর‌ই আমি মৌলভীবাজারকে মেডিকেল কলেজ উপহার দেব। আমি ওয়াদা করছি আমি নির্বাচিত হ‌ওয়ার ছয় মাসের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ হবে। আমি কথা দিচ্ছি শুধু মেডিকেল নয়, বিশ্ববিদ্যালয়‌ও হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযুদ্ধ চত্বরে পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের বৈষম্য দূর করব। ধনী-গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অন্যতম গর্বিত অংশীদার হবে আমাদের জেলা।

পথসভায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ন‌ওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু, টেংরাবাজার ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান প্রমুখ।

এর আগে জিল্লুর রহমান সিলেটের হজরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত করে শেরপুরে পথসভায় যোগ দেন। পরে মৌলভীবাজার শহরের হজরত শাহ মোস্তফার (রা.) মাজার, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা হাজার হাজার নেতাকর্মী বরণ করে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১০

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১১

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১২

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৩

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৪

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৬

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৭

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৮

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

২০
X