সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
বিয়ের দাবিতে অনশনরত নারীকে মারধর

ওসির স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা 

বিয়ের দাবিতে অনশনরত নারী। ছবি: কালবেলা
বিয়ের দাবিতে অনশনরত নারী। ছবি: কালবেলা

বিয়ের দাবিতে বরখাস্ত হওয়া ওসি সেলিম রেজা চৌধুরীর বাড়িতে অনশনরত নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ জুন) রাতে নির্যাতিত ওই নারী বাদী হয়ে ওসি সেলিম রেজা চৌধুরীর স্ত্রী ইয়াসমিন পপি ওরফে পলিসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মৃত ইসহাক তালুকদারের মেয়ে জলি খাতুন ও তাড়াশ উপজেলার বানিয়াবহু গ্রামের কালাম চৌধুরীর ছেলে পায়েল চৌধুরী।

মঙ্গলবার দুপুরে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অনশনরত ওই নারীকে মারধরের অভিযোগ এনে সোমবার থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত বুধবার (২১ জুন) সকাল থেকে বিয়ের দাবিতে নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মৃত মান্নান চৌধুরীর ছেলে পুলিশ পরিদর্শক (সাময়িক বরখাস্ত) সেলিম রেজা চৌধুরীর বাড়িতে অনশন শুরু করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার খোলসী গ্রামের এক নারী। এ সময় তিনি বলেছিলেন, ২০২০ সালে নাচোল থানার ওসি থাকার সময় সেলিম রেজার সঙ্গে তার পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। সেলিম রেজা তার সাথে বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে সেলিম বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ শাখা ও ভোলাহাট থানায় যান। ওই সময় পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ছিল। সেলিম রেজা নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন জানিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু পরে জানা যায় স্ত্রীকে ডিভোর্স দেননি তিনি। বিষয়টি স্ত্রী জানার পর সেলিম রেজা যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে ভোলাহাট থানায় যান ওই নারী। সেখানে তাকে পুলিশ দিয়ে নির্যাতন করায় সেলিম। এরপর ২২ ফেব্রুয়ারি ভোলাহাট থানায় গেলে ওসি নিজে ও কনস্টেবল দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ ওই নারীর। তারপরও বিয়ের দাবিতে অনশন করলে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠান।

এরপর গত ২১ জুন তাড়াশ ওসি সেলিম রেজার বাড়িতে অনশন শুরু করলে বিকেলে তার স্ত্রীসহ স্বজনেরা মারধর করে তাড়িয়ে দেয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X