কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের মরদেহের পাশে ফ্যানে ঝুলছিলেন মা

নিহত মা ও মেয়ে
নিহত মা ও মেয়ে

কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক জানান, ‘গোপীনাথপুর গ্রামের মাঝি বাড়ির শাহজাহানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের সঙ্গে পাঁচ বছর পূর্বে একই উপজেলার বারেশ্বর গ্রামের মো. মোস্তফার মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। গত পাঁচ মাস আগে আবুল কালাম ছুটি শেষ করে সিঙ্গাপুর যায়।’

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য আবদুল হক আরও জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খেয়ে জান্নাত আক্তার শিশু সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে না ওঠায় শাশুড়ি ডাকতে থাকে। দীর্ঘক্ষণ কোনো শব্দ না পেয়ে বাড়ির লোকজনকে ডেকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘরের বিছানায় শিশুর মরদেহ দেখতে পায় এবং পাশেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত ছিলেন শিশুর মা।

তিনি আরও বলেন, শিশুটির গলায় তার প্যাঁচানো ছিল। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু তাহের বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া করে শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, যতটুকু ধারণা হচ্ছে প্রথমে মা ওই শিশুকে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে এমনটা হতে পারে। মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১০

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৩

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৪

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৫

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৭

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৮

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৯

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০
X