লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে সন্তান প্রসব

লালমনি এক্সপ্রেসের চলন্ত ট্রেন। পুরোনো ছবি
লালমনি এক্সপ্রেসের চলন্ত ট্রেন। পুরোনো ছবি

ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর চলন্ত লালমনি এক্সপ্রেস ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোররাতে মনোয়ারা বেগম (২৬) নামের ওই নারীর টাঙ্গাইল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে সন্তান প্রসব ব্যাথা শুরু হলে ট্রেনের অন্যান্য নারী যাত্রীরা এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা মেডিকেল অফিসার ডা. জহির উদ্দিন এর সহযোগিতায় শিশুটি সফলভাবে জন্ম নেয়। পরে ট্রেন থামলে তাদের অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে পাঠানো হয়।

ট্রেনের জন্ম দেওয়া নবজাতকের জননী মনোয়ারা বেগম লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ শাহজাহান কলোনি এলাকার বাসিন্দা। বর্তমানে নবজাতক ও মা সিরাজগঞ্জ জেলার শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গত ১১ বছর আগে মনোয়ারা বেগমের সঙ্গে আনারুলের পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী আনারুল ঢাকায় রড মিস্ত্রির কাজ করেন। মনোয়ারাও সেই সুবাধে তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। দীর্ঘ ১১ বছরের সংসার জীবনে তাদের একটি আট বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে স্বামী আনারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্ত্রী মনোয়ারার প্রসবের তারিখ ছিল আজকে থেকে আরও সাতদিন পর। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন যোগে রওনা হন। পথিমধ্যে ট্রেনটি টাঙ্গাইল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরপরই তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরে ট্রেনে থাকা অন্যন্য যাত্রীরা ও এক ডাক্তারের সহযোগিতায় সফলভাবে সন্তান জন্ম দিতে সক্ষম হন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। তিনি ট্রেনে থাকা সকল যাত্রীদের ধন্যবাদ জানিয়ে তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

নৌ খাতে রাজস্ব ও সেবার মান বাড়াতে ১১ দফা নির্দেশনা

ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ

মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশের বাধা 

নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহার্য

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা: প্রধানমন্ত্রী

ফেসবুক স্ট্যাটাসের পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

১০

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

১১

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

১২

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

১৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

১৪

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

১৫

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৭

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

১৮

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

১৯

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

২০
X