বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ফজলে রাব্বী, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:২০ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে ৩ বন্ধুর লাউ চাষ, বাম্পার ফলন

নিজেদের চাষ করা লাউ হাতে মুন্না, সুজন মীর ও ওয়াসিম। ছবি : কালবেলা
নিজেদের চাষ করা লাউ হাতে মুন্না, সুজন মীর ও ওয়াসিম। ছবি : কালবেলা

লাউ চাষ করে সাফল্য দেখিয়েছেন নাটোরের তিন বন্ধু। মালচিং পদ্ধতিতে চাষের ভিডিও দেখে তারা লাউ চাষ করছেন। দেশীয় পদ্ধতিতে কোনো প্রকার কীটনাশক ছাড়া লাউ চাষ করে উপজেলার ধামনপাড়ার মুন্না, সুজন মীর ও একই গ্রামের ওয়াসিম। ইতোমধ্যে এলাকায় তারা আদর্শ লাউ চাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

সরেজমিনে দেখা যায়, মাচায় ঝুলে আছে অসংখ্য ছোট বড় লাউ। প্রতিনিয়ত সকাল বিকেল চলছে লাউ ক্ষেত পরিচর্যা। বাজারে বিক্রিতে ভালো দাম পাওয়ায় তারা বেশ খুশি। এরই মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে ও পরামর্শ নিতে আসছেন তার কাছে।

জানা যায়, বাল্যকাল থেকে তাদের একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা ও লেখাপড়া করেছেন। এক সময় তারা বেকার ছিলেন, সংসারের গ্লানি টানতে ও অন্যান্য কাজ করেন। কোথাও সফলতা না পেলে বেছে নেন কৃষি কাজ। ইউটিউব দেখে শুরু করেন লাউ চাষ। বর্তমানে লাউ চাষে সফলতা পেয়েছেন তারা। মালচিং পদ্ধতিতে কোনো প্রকার কীটনাশক ছাড়া দেশি জাতের লাউ চাষ করছেন। মালচিং পদ্ধতিতে দেশি জাতের লাউ আবাদে দেড় বিঘা জমি তৈরি, চারা, সার, বালাইনাশক, বীজ রোপণ, মাচা তৈরি, আগাছা পরিষ্কার ও শ্রমিকসহ প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। এ পর্যন্ত লাউ বিক্রি করে খরচের টাকা উঠেছে। এখন লাভের মুখ দেখছেন তারা। প্রতি সপ্তাহে এই লাউ উত্তোলন করে ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রয় হচ্ছে। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কিশোয়ার বলেন, আমরা জানতে পেরেছি তিন বন্ধুর লাউ চাষের কথা। আমরা প্রাথমিকভাবে তাদের একটি প্রদর্শনী দিয়ে তাদের অন্যান্য কৃষি কাজের উপরে ট্রেনিং ও সরকারি সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১০

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১২

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৩

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৪

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৫

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৭

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৮

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৯

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

২০
X