বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আবুল হোসেন রিপন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে একজনের বয়স্ক ভাতার টাকা যাচ্ছে আরেকজনের কাছে!

ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সোনাগাজীতে হোসনে আরা বেগম নামে এক বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা চলে যাচ্ছে ফাতেমা বেগম নামে অপর নারীর মোবাইল ফোনের নগদ নম্বরে। ৩১ মাস ধরে এমন কাণ্ড অব্যাহত থাকলেও কিছুই জানে না উপজেলা সমাজসেবা কার্যালয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০২০ সালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক ভাতার জন্য আবেদন করেন হোসেনে আরা বেগম। ২০২১ সালে তা অনুমোদিত হয়। কিন্তু বয়স্ক ভাতার সে টাকা আজও জোটেনি তার।

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম। তার স্বামী মৃত শাহ আলম। কয়েক দিন আগে হোসনে আরা বেগম উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদের কাছে আর্থিক সহায়তার জন্য একটি আবেদন করেন। সেখানে তিনি পূর্বের আবেদনের বিষয়গুলো বলেন। চেয়ারম্যান তাকে সুপারিশসহ সমাজসেবা কার্যালয়ে পাঠান। সেখান থেকে জানানো হয়, হোসনে আরা বেগম ২০২১ সালের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত (নগদ) মোবাইল ফোনে নিয়মিত বয়স্ক ভাতার টাকা পেয়ে আসছেন। অথচ হোসনে আরা এ বিষয়ে কিছুই জানেন না।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে ভিক্ষাবৃত্তি করে চলেন হোসনে আরা বেগম। তিনি বলেন, বাড়ির অন্য লোকজনের পরামর্শে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিধবা ভাতার জন্য তিনি একটি আবেদন করেছিলেন, কিন্তু সে কার্ড পাননি। অনেক কষ্টের পর শারীরিক অক্ষমতার কারণে ২০২০ সালে তিনি বয়স্ক ভাতার কার্ডের জন্য সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন নিয়ে যান। ইউএনও তার কথা শুনে একটি কাগজে লিখে দিয়ে তাকে সমাজসেবা কার্যালয়ে পাঠান। সমাজসেবা কার্যালয় থেকে তাকে পরে যোগাযোগ করতে বলা হয়। এরপর অসুস্থতার কারণে আর যোগাযোগ করতে পারেননি তিনি।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, হোসনে আরা বেগমের নামে সমাজসেবা বিভাগের বয়স্ক ভাতার কার্ডে যে মোবাইল ফোন নম্বরটি রয়েছে, তা হোসনে আরার নয়। ওই নম্বরের মালিক উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের সফর আলী মাঝি বাড়ির ফাতেমা বেগম। ফাতেমা বেগমের দাবি, তার মোবাইল ফোনে কোনো টাকা আসে না। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে সমাজসেবা কার্যালয়ের তথ্য বলছে, ফাতেমা বেগমের হাতে থাকা মোবাইল ফোনের নম্বরে ৩১ মাস ধরে হোসনে আরা বেগমের নামে বয়স্ক ভাতার টাকা গেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক আহম্মদ বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভাতা গ্রহণকারী ব্যক্তিদের মোবাইল ফোনের নম্বরসহ ডেটা এন্ট্রি করা হয়েছে। ইউপি কার্যালয় থেকে পাঠানো তালিকায় হয়তো হোসনে আরা বেগমের মোবাইল ফোনের নম্বর ভুল পাঠানো হয়েছে। এ কারণে একজনের টাকা অন্যজনের কাছে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান ও সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা বলেন, গত মাসে সরকারিভাবে উপজেলার সব কটি ইউপির সব ধরনের ভাতাভোগী ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলে যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিত করেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এরপরও এমন গুরুতর অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি। এর দায়ভার সমাজসেবা কর্মকর্তাদেরই নিতে হবে।

সোনাগাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, আড়াই বছর ধরে একজনের বয়স্ক ভাতার টাকা আরেকজনের মোবাইল ফোনে চলে যাচ্ছে। কেউই তা জানে না। বিষয়টি খুবই দুঃখজনক। প্রকৃত ব্যক্তি যেন ভাতা পায় সেটা নিশ্চিত করা হবে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X