সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : কালবেলা
দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলো- বগুড়া জেলার বেলঘাড়িয়া সাধিপুকুরপাড়া গ্রামের ইমান আলী শেখের ছেলে মো. কদম আলী শেখ (৩০) ও রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. নাসির মিয়া (২৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলের তথ্য ও দিকনির্দেশনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদক উদ্ধারে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, ট্রাকের চালকের আসনের নিচ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X