শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশের গাড়ি, নিহত ১

দুমড়েমুচড়ে যাওয়া পুলিশের গাড়ি। ছবি : কালবেলা
দুমড়েমুচড়ে যাওয়া পুলিশের গাড়ি। ছবি : কালবেলা

জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের গাড়ি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকাগামী কমিউটার ট্রেন লেভেল ক্রসিংয়ে ওঠা পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। আরেক পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আহসানুল হক (৩২) জামালপুর সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ছেড়ে আসা কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিংয়ে ওঠা পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আর একজন আহত হয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, ঢাকাগামী কমিউটার ট্রেনের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রাতে টহলে থাকা চার পুলিশের নেতৃত্বে ছিলেন শহিদ নামে একজন এএসআই। তারা ভোরে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১০

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১১

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১২

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৩

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৪

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৫

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৬

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৭

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৮

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৯

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

২০
X