পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

আতাউর রহমান প্রধান। ছবি : কালবেলা
আতাউর রহমান প্রধান। ছবি : কালবেলা

লালমনিরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়েছে। এতে আটজনের মধ্যে স্বতন্ত্র ৩টি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ।

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় লালমনিরহাট-১ আসনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়।

সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি।

যাদের মনোনয়নপত্র বৈধ তারা হলেন লালমনিরহাট-১ আসেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, হাবিবুর হক বসুনিয়া মানিকুর রহমান, আজম আজহার হোসেন।

প্রার্থিতা বাতিল হওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধান বলেন, সামান্য বিষয়ে আমার মনোনয়নটি জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছে। আমি অবশ্যই উচ্চ আদালতে আবেদন করব। প্রার্থিতা ফিরে পেয়ে ইনশাআল্লাহ লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেট ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’, এ কারণেই ‘না’ ভোট: বিরোধী দলের মুখপাত্র

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১১

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১২

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৩

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৪

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৫

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৬

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৭

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৮

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৯

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

২০
X