টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা
টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি মশাল মিছিল করতে এসে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। রোববার (৩ ডিসেম্বর) রাতে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে অবরোধের সমর্থনে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়। এরপর মিছিলটি ভূঞাপুর প্রেস ক্লাবের সামনে এলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং সড়কের মাঝে মশাল রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মশাল মিছিল বের করি। এ সময় হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমাদের ওপর হামলা করলে উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান বলেন, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মী জ্বালাও-পোড়াও করার উদ্দেশে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিল বের করে। পরে সাধারণ জনতা তাদের বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এটি আমার একার বিষয় না।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ্ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১২

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৩

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৪

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৫

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৬

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৭

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৮

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৯

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

২০
X