কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের লকার ভেঙে টাকা চুরি

রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদ। ছবি : কালবেলা
রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদ। ছবি : কালবেলা

রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদের লকার ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে মসজিদের লকার ভেঙে কে বা কারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুপুরে জোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মোয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙা। পরে তিনি ভেতরে গিয়ে লকারও ভাঙা দেখতে পান। এ ব্যাপারে তাৎক্ষণিক মসজিদের সহসভাপতি ও ক্যাশিয়ারকে বিষয়টি অবহিত করেন তিনি।

মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকাসহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দানের টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি যেন অতিদ্রুত এ চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে।

মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন, গতকাল ১১টার দিকে মসজিদের চট কেনার জন্য মসজিদ কমিটির সহসভাপতিসহ আমরা রংপুরে যাই। সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙে কে বা কারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরকে চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

৫নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী জানান, মসজিদের টাকা চুরির ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না ঘটে সেই বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ছাড়া মসজিদ উন্নয়নের জন্য আমি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মো. মোন্তাছির বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে ধরতে আমরা তৎপর রয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ১৯৪৭ সালে পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদ উপজেলার সদর ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে স্থানীয় মরব্বিরা নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১০

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০
X