বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-৪ আসনে আ.লীগের প্রার্থী ড. শাম্মীর মনোনয়ন বাতিল

বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। ছবি : সংগৃহীত
বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। ছবি : সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন। সোমবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বরিশাল-৪ আসনের ড. শাম্মী আহমেদসহ বরিশালের ৬টি আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে গত রোববার (৩ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে বরিশাল-৪ আসনের ড. শাম্মী আহমেদসহ ৬টি আসনে ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া অপর আসনগুলোর ৬ প্রার্থীরা হলেন, বরিশাল-১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান, বরিশাল-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈই। এদের হলফনামা সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়ছে।

এ ছাড়া বরিশাল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া, নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের সবাই এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়ার টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে বকেয়া টাকা পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয়।

অপরদিকে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্রে আমেরিকায় তার স্ত্রীর নামে একটি বাড়ি আছে। সে বিষয়টি হলফনামায় উল্লেখ আছে কিনা বলে একটি অভিযোগ দাখিল করা হয়।

এ ছাড়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদের দৈত্ব নাগরিকত্ব থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X