রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা  

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : কালবেলা
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সমাবেশ থেকে দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে মিছিল নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন। সেখানে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের সঙ্গে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার, রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বক্তব্য দেন।

এ সময় শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X