কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে বরিশালে বিএনপির মশাল মিছিল

অবরোধ সফলে বরিশালে মশাল মিছিল করেছে বিএনপি। ছবি : কালবেলা
অবরোধ সফলে বরিশালে মশাল মিছিল করেছে বিএনপি। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা দশম দফায় আগামীকাল সকাল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বরিশালে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে ভোলা-বরিশাল মহাসড়কে এই মশাল মিছিল হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা শাখার ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ'র নির্দেশনায় অনুষ্ঠিত এই মিছিলে বরিশাল সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দশম দফার এ অবরোধ বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী তিনদফা হরতাল ও নয়দফা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X