ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রধানমন্ত্রী বুঝে গেছেন তিনি ক্ষমতায় নেই’

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

আওয়ামী লীগের আত্মবিশ্বাস কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বয়ং দলটির সভানেত্রী বুঝে গেছেন তিনি ক্ষমতায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন, দেশের মানুষ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

বুধবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য, দেশের সম্পদ লুট করা। শুধু লুটপাট নয়, তা বিদেশে পাচারও করছে। এটি আমার নয়, দেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদদের কথা। এই কথাগুলো বিভিন্ন দেশে ও দেশের বাইরে বলাবলি হচ্ছে।’

ফখরুল বলেন, পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে সরকার যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে চায়। সেই পঞ্চদশ সংশোধনী কিন্তু বৈধ নয়।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেই উদ্দেশ্যকে সামনে রেখে দেশের মানুষের এখন একটাই লক্ষ্য এ সরকারকে পদত্যাগে বাধ্য করা। ফখরুলের দাবি সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করতে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘এ সরকার মানুষের মুক্তচিন্তা ভাবনাগুলোকে সমৃদ্ধ করার কোনো চেষ্টাই করেনি। তাদের প্রচেষ্টা ছিল শিক্ষাব্যবস্থাকে অব্যবস্থায় পরিণত করা। আর উন্নয়নের নামে কিছু স্ট্রাকচার তৈরি করে লুটপাট করা।’

ওই সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X