বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘন : এমপি মমিন ও সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে শোকজ

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মণ্ডল (বায়ে) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মণ্ডল (বায়ে) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন।

শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের অফিস সহকারী কাম স্টেনোগ্রাফার আশফাকুল ইসলাম ভুঈয়া এ তথ্য নিশ্চিত করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ২৮ নভেম্বর তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্বরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের উপস্থিততে দলীয় নেতাকর্মী ব্যানার ফেস্টুন সহকারে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।

অপরদিকে একইভাবে ২৮ নভেম্বর ও তৎপরর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্বরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে নেতাকর্মী ব্যানার ফেস্টুনসহ বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা করেন যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬(ঘ)ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ১১ডিসেম্বরের মধ্যে উভয় প্রার্থীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X