চাঁদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে অপহরণকৃত নারী শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
চাঁদপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

চাঁদপুরের নবম শ্রেণিপড়ুয়া নারী শিক্ষার্থীকে অপহরণের এক মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই চাঁদপুরের এসআই ফারুক হোসেন জানান, প্রায় এক মাস পূর্বে সদরের আশিকাটির পাইকস্তা এলাকা হতে স্কুলে যাওয়ার পথে শান্তা (১৪) নামের ওই নারী শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে সন্দেহভাজন বখাটেদের নাম উল্লেখ করে মামলা করেন অপহরণকৃত নারী শিক্ষার্থীর মা শাহিনা বেগম। এরপর আদালত মামলাটি পিবিআই চাঁদপুরকে তদন্তের নির্দেশ দিলে ঢাকা দক্ষিণের একটি ভাড়া বাসা হতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকৃত নারী শিক্ষার্থীকে উদ্ধার করেছি। ঘটনায় জড়িত মো. নাঈম (১৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে তাকে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার জবানবন্দি লিপিবদ্ধ করে। তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ মামলার অন্যদের গ্রেপ্তারের চেষ্টা ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১০

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১১

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৩

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৪

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৫

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৬

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৭

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৮

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৯

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

২০
X