আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় ধ্বংস করা হলো ক্ষতিকারক হাওয়াই মিঠাই

ক্ষতিকারক রঙের তৈরি হাওয়াই মিঠাই আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : কালবেলা
ক্ষতিকারক রঙের তৈরি হাওয়াই মিঠাই আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : কালবেলা

নির্ধারিত খাবার রং না মিশিয়ে ক্ষতিকারক রং দিয়ে তৈরি করা হাওয়াই মিঠাই জব্দ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে জব্দ করা ওই হাওয়াই মিঠাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, হাওয়াই মিঠাইসহ বাচ্চাদের খাবারে খাবার উপযোগী সাধারণ রং না মিশিয়ে ক্ষতিকারক রং মেশানো হচ্ছে। ভেজালের এই যুগে অতিরিক্ত মুনাফার জন্য কিছু অসাধু ব্যবসায়ী এই কাজের সঙ্গে সম্পৃক্ত।

সচেতন মহল বলছেন, এ থেকে রেহাই পেতে প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। আসল খাবার রং ব্যবহার করলেও কি স্বাস্থ্য সুরক্ষা মিলবে। তবে খাদ্য-বিশেষজ্ঞদের এই বিষয়ে নানান মত রয়েছে। আছে পরস্পরবিরোধী গবেষণাও।

স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বলেন, ক্ষতিকারক রঙের সংমিশ্রণে বর্ণিল সাজে তৈরি এসব হাওয়াই মিঠাই দেখতেও লাগে আকর্ষণীয়। এতে বাচ্চারা আকৃষ্ট হয়ে এসব হাওয়াই মিঠাই খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। এসব কারখানা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি প্রয়োজন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা কালবেলাকে বলেন, ক্ষতিকারক কাপড়ের রং মিশিয়ে তৈরি করা শতাধিক হাওয়াই মিঠাই জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে। এসব ক্ষতিকর রং শিশুসহ সকল বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এতে মানুষের শরীরে নানা রোগের সৃষ্টি করে। এসব ক্ষতিকর রং দিয়ে তৈরি করা বাচ্চাদের খাবারসহ অন্যান্য ভেজাল খাবার উৎপাদন ও বিপণন বন্ধে আমরা তৎপর রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১১

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১২

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৩

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৪

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৫

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৬

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৭

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৯

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

২০
X