লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে আহত ১

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে মো. রাশেদ আবিদ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খৈয়ারকুল রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। আহত রাশেদ সাতকানিয়া উপজেলার উত্তর টেমশা ইউনিয়নের আবদুল্লাহর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার জানান, গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতলে নেওয়া হয়েছে।

রাশেদের মামা মো. ফারুক বলেন, রাশেদের বাড়ি সাতকানিয়ায়। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে রাশেদসহ আমি বাড়ি থেকে আমিরাবাদের উদ্দেশে ফিরছিলাম। হঠাৎ কক্সবাজার থেকে ট্রেন আসতে দেখে সেলফি তুলতে রেললাইনে দাঁড়িয়ে যায় রাশেদ। সেই মুহূর্তেই পেছন থেকে ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি উপজেলার বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X