যশোর ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে শাহীন চাকলাদারকে অব্যাহতি

শাহীন চাকলাদার। ছবি : সংগৃহীত
শাহীন চাকলাদার। ছবি : সংগৃহীত

যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সতর্ক করে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিনের আদালতে হাজির হলে এ আদেশ দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়। যার পরিপ্রেক্ষিতে গত বুধবার বেলা ১১টার দিকে তার প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটুর মাধ্যমে শোকজের জবাব দেন শাহীন চাকলাদার। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে বিচারক শাহীন চাকলাদারকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হলে বিচারক সতর্ক করে তাকে আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে শাহীন চাকলাদারের আইনজীবী রফিকুল ইসলাম পিটু বলেন, শাহীন চাকলাদার আদালতে হাজির হয়ে বিচারকের কাছে শোকজের জবাব দেন। আমরা অনুসন্ধান কমিটিকে বলেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব।

এদিকে আদালত সূত্র জানায়, শাহীন চাকলাদার হাজির হয়ে বলেন যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত। তিনি আচরণবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন না। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালাবেন বলে মৌখিক ও লিখিতভাবে আদালতে প্রতিশ্রুতি দেন। প্রথমবার এ ধরনের ভুল হওয়ায় আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। একই সঙ্গে সতর্ক থাকার নির্দেশনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X