ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ের বৃষ্টিতে দিশেহারা সবজি চাষি

ক্ষেতে জমা বৃষ্টির পানি নিষ্কাশনের চেষ্টা। ছবি : কালবেলা
ক্ষেতে জমা বৃষ্টির পানি নিষ্কাশনের চেষ্টা। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত বুধবার রাত থেকে বৃষ্টিতে শঙ্কিত কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চাষিরা। যত্নে ফলানো শীতকালীন নানা ধরনের সবজিসহ আলু ও এখনও জমিতে থাকা আমনধান এবং বোরোধানের বীজতলার ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। জমিতে জমে যাওয়া বৃষ্টির পানি নিষ্কাশনের কাজে উঠেপড়ে লেগেছেন তারা। অসময়ের বৃষ্টিতে শঙ্কিত হয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

এদিকে ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লায় ২৯.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ১-২ দিনের মধ্যে চলমান আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর।

জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই এ উপজেলায় থেমে থেমে গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হয়। পর দিন বৃহস্পতিবার সারা দিনে বিরামহীন বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে শীতকালীন সবজি ক্ষেতের ক্ষতির আশঙ্কায় চাষিরা। এ ছাড়া জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

সরেজমিনে গিয়ে উপজেলা সদরসহ উপজেলার দুলালপুর, সাহেবাবাদ, চান্দলা, সিদলাই ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন মাঠ ও জনপদ ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় মিগজউমের প্রভাবে বর্ষিত মাঝারি বৃষ্টিপাতে ফসলি মাঠের শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা। টানা বৃষ্টিতে মাঠে মাঠে ফসলি ক্ষেতে পানি জমে গেছে। জমে যাওয়া বৃষ্টিজল নিষ্কাশনের কাজে উঠেপড়ে লেগেছেন সংশ্লিষ্ট চাষিরা। অসময়ের বৃষ্টিতে আলুসহ নানা রকম সবজি, এখনও সংগ্রহ করা হয়নি আমনধান ও বোরোধানের বীজতলার ক্ষতির আশঙ্কায় রয়েছেনব এই উপজেলার প্রান্তিক চাষিরা।

উপজেলার মহালক্ষীপাড়া এলাকার চাষি আবু কাউসার বলেন, ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে গুঁড়ি গুঁড়ি মাঝারি বৃষ্টির ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ায় আমাদের সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। জমিতে জমে যাওয়া বৃষ্টির পানি সরানোর কাজে আমরা এখন ব্যস্ত। জানি না শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারি কি না।

উপজেলার দুলালপুর এলাকার আনোয়ারুল ইসলাম বলেন, গত তিন দিন আগে ২২ শতক জমিতে বোরোধান আবাদের লক্ষ্যে বীজতলা তৈরি করে বীজ ফেলেছিলাম, ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সৃষ্ট বৃষ্টিতে বীজতলা পানিতে তলিয়ে গেছে। জমি থেকে জমা পানি সরানোর কাজ করছি।

উপজেলার অলুয়া এলাকার আলুচাষি মমিনুল ইসলাম জানান, কোদাল দিয়ে জমির আইল কেটে পানি সরানোর কাজ করছেন তিনি। তারপরও আবাদ করা আলুবীজ রক্ষা করতে পারবো কি না, আছেন এই অনিশ্চয়তায়। হঠাৎ করে আসা এই প্রতিকূলতার জন্য প্রস্তুত ছিলেন না তিনিসহ অন্যান্য চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, বৃষ্টিপাতের কারণে আলুসহ অন্যান্য সবজি ফসলে পানি জমে ফসলের ক্ষতি হতে পারে তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকলে সবজি চাষ লক্ষমাত্রা অতিক্রম করবে, এই ব্যাপারে আমরা আশাবাদী।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১০

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১১

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১২

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৩

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৪

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৫

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৬

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৭

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৮

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

২০
X