ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ডেমরায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

ডেমরায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সরবরাহের সময় ২ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০০ বোতল ফেনসিডিল ও ১ টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ১৮ লাখ টাকা।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় । এ ঘটনায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ।

গত ৬ ডিসেম্বর রাতে ডেমরা ঘাট থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শরিয়তপুরের সখিপুর থানার ঢালিকান্দি গ্রামের বাবুল প্রধানিয়ার ছেলে মো. সুজন প্রধানিয়া (২৮) ও একই থানার বকাউলকান্দি (চরভাগা) গ্রামের আব্দুল আজিজ বেপারির ছেলে মো. বাইজিদ ইসলাম ওরফে জসিম বেপারি (২১)।

মামলার বাদী লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশের উপপুলিশ পরিদর্শক আব্দুল করিম বলেন, গোপন সংবাদের জানা যায় চাঁদপুর থেকে ট্রলারযোগে বিপুল পরিমাণ ফেনসিডিল ডেমরা-যাত্রাবাড়ী থানা এলাকায় আনা হচ্ছে। তাদের জন্য ডেমরা ঘাটে দুই জন ব্যক্তি ৩ টি ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছেন। গত ৬ ডিসেম্বর রাতে সন্দেভাজন ওই দুই জনকে আটক করে তল্লাশি চালালে তাদের ট্রাভেল ব্যাগে ফেনসিডিল পাওয়া যায়।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা ফেনসিডিল সংগ্রহ করে ট্রলার ও গাড়িযোগে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১০

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১১

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১২

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৩

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৪

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৫

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৬

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৭

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৮

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

২০
X