মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হারুন বাহিনীর আতঙ্কে এলাকাবাসী, চাঁদা না দিলেই দোকান লুট

হারুন বাহিনীর প্রধান হারুন মিয়া। ছবি : সংগৃহীত
হারুন বাহিনীর প্রধান হারুন মিয়া। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে এখন হারুন বাহিনীর আতঙ্ক বিরাজ করছে। চাঁদা না দেওয়ায় দোকান লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় এখন সুনসান নীরবতা বিরাজ করছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।

জানা যায়, শনিবার (৯ ডিসেম্বর) সকালে ভুনবীর ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ বাজারের শুভ পোলট্রি ফার্মের দোকানে ভাঙচুর, লুটপাট ও মালিকে মারার ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. হারুনুর রসিদ আবদাল অভিযোগ করে বলেন, আমাদের এলাকায় শান্তিতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ভুনবীর ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ বাজারে আমার মালিকানাধীন দোকানে আমি অবস্থানকালে আমার নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে হারুনদের সন্ত্রাসী বাহিনী। আমি এই টাকা দিতে অস্বীকার করলে ১০ থেকে ১২ জন লোক আমার দোকানে এসে আমার দোকানের মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা আমাকে মাটিতে ফেলে মারধোর করে।

তিনি বলেন, আমি আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলে আমার দোকানে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমি হাল্লা চিৎকার করলে দৌলত মিয়া, সনর মিয়া, জালাল মিয়া আগাইয়া আসলে তাদেরকেও এলোপাতাড়ি আঘাত করে। এ সময় বিবাদী কামাল মিয়া দৌলত মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে লাটি দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক জখম হয়।

এই ঘটনায় দোকানের মালিক মো. হারুনুর রশিদ আবদাল ৮ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, উপজেলার রাজপাড়া গ্রামের হারুন মিয়া (৩৫), কামাল মিয়া (৩০), দিদার মিয়া (২৮), রহমান মিয়া (২৫), আনোয়ার মিয়া (৪০), ইমন মিয়া (২২), সুব্রত দেব (৪২) ও গোপাল কর (৪৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী কালবেলাকে বলেন, হারুন বাহিনীর প্রধান হারুনের বিরুদ্ধে গরু চোরের মামলা ছিল। গরু চোরের মামলায় সে জেল খেটেছে। এছাড়াও তার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ আছে। কয়দিন পর কারাগর থেকে বের হয়, আবার এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অদৃশ্য কারণে প্রশাসন ব্যবস্থা নিতে পারেন না।

শ্রীমঙ্গল থানায় ওসি জাহাঙ্গীর আলম সরদার বলেন, অভিযুক্ত হারুন মিয়া কিছুদিন পূর্বে এলাকায় গরু চুরির জন্য হাজতবাসও করেছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১০

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১১

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১২

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৩

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৪

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৫

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৬

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৭

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৮

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৯

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

২০
X