হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কারাগার থেকে বেরিয়ে ছাত্রদল নেতার শো-ডাউন

লালমনিরহাটের হাতীবান্ধায় কারাগার থেকে বেরিয়ে ছাত্রদল নেতার শো-ডাউন। ছবি : কালবেলা
লালমনিরহাটের হাতীবান্ধায় কারাগার থেকে বেরিয়ে ছাত্রদল নেতার শো-ডাউন। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় জামিন নিয়ে কারামুক্ত হয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম। পরে শো-ডাউন চালাকালীন দুজনকে আটক করে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধায় উপজেলার মতিয়ন নেসা বিদ্যালয় সংলগ্ন বটতলা রেলওয়ে গেট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সুমন ইসলাম (২৭) ও একই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে রাজিব হোসেন শুভ (৩০)।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর বিকেলে উপজেলার দইখাওয়া মোড় এলাকা থেকে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলামকে আটক করে পুলিশ। পরে রুবেলকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ। সোমবার জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হয় রুবেল। কারাগার থেকে মুক্ত হয়ে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মোড় থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন করেন তিনি। শো-ডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলদী বাড়ি পাম্প যাওয়ার পথে মতিউর নেসা বিদ্যালয় সংলগ্ন বটতলা রেলওয়ে গেট এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, আমি আজ জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হই। মুক্ত হয়ে সৌজন্য মিছিল বের করি। মিছিল শেষে কোনো কারণ ছাড়া পুলিশ দুজনকে আটক করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১০

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১১

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১২

আগুনে পুড়ল বিদ্যালয়

১৩

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৪

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৫

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৬

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৭

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১৮

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৯

সীমান্তে বিজিবির ওপর হামলা

২০
X