বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্তদের ভাড়া করে গাড়ি পোড়াচ্ছে বিএনপি : মির্জা আজম

জামালপুরে নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন আলহাজ মির্জা আজম। ছবি : কালবেলা
জামালপুরে নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন আলহাজ মির্জা আজম। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদ সদস্য আলহাজ মির্জা আজম বলেছেন, বিএনপির কর্মসূচি হচ্ছে গাড়িতে আগুন দেওয়া ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। সেটা করতেও এখন তাদের কোনো নেতাকর্মী খুঁজে পাচ্ছে না। এখন তারা আউট সোর্সিং করছে। তারা এখন ১০ হাজার টাকা কন্ট্রাকে গাড়ি পোড়াতে দিচ্ছে। আর এই ১০ হাজার টাকার লোভে এ দেশে বহু মাদকাসক্ত রয়েছে তারা বিএনপির কর্মী সেজে গাড়ি পোড়াচ্ছে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এস এম সিনিয়র মাদ্রাসা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আজম বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল ও বিতর্কিত করতে বিএনপি চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। বরাবরের মতো এবারও তারা ব্যর্থ হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, আলহাজ দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুন কুমার সাহা, আজহারুল ইসলাম বিএসসি, ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, রায়হান রহমতুল্লাহ রিমু, শহর আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী প্রমুখ। এ সময় উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X