কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের স্থিতাদেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ

মৌলভীবাজারের বড়লেখায় সুপ্রিম কোর্টের স্থিতাদেশ অমান্য করে নির্মাণকৃত অবৈধ স্থাপনা। ছবি : কালবেলা
মৌলভীবাজারের বড়লেখায় সুপ্রিম কোর্টের স্থিতাদেশ অমান্য করে নির্মাণকৃত অবৈধ স্থাপনা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা জারির আদেশ অমান্য করে ছিদ্দেক আলী ওয়াকফ এস্টেটের ভূমিতে প্রতিপক্ষের লোকজন স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার (১১ ডিসেম্বর) অবৈধভাবে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্মাণকারীরা সটকে পড়ে। পরের দিন মঙ্গলবার পুনরায় কাজ শুরু করলে উত্তেজনার আশঙ্কায় থানার ওসি ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএমসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানা গেছে, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে ছিদ্দেক আলী ওয়াকফ এস্টেটের আজিমগঞ্জ বাজার নিয়ে সুপ্রিম কোর্টের সিভিল রিভিশন মামলায় (৪৩৩২/৯৯) স্থিতাবস্থা জারির আদেশ বহাল রয়েছে। ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি সামছুজ্জামান নোমান অভিযোগ করেন, আদালতের স্থিতাবস্থার আদেশ অম্যান্য করে এস্টেটের আজিমগঞ্জ বাজারের মাছ বাজারে জনৈক মানিক আহমদ, সফিক আহমদ, আলী আহমদ, সোহাগ আহমদ, রুবেল আহমদ, গংরা গত আগস্টে অবৈধভাবে স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালান। তিনি স্থানীয় প্রশাসনে অভিযোগ করায় থানা পুলিশের তৎপরতায় সাময়িকভাবে তারা কাজ বন্ধ রাখেন। কিন্তু সোমবার ও মঙ্গলবার আদালতের স্থিতাবস্থা জারিকৃত ওই ভূমিতে তারা স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট ভূমির ওপর পাকা খুঁটির নির্মিত ঘরের অধিকাংশে টিনের চাল স্থাপন সম্পন্ন হয়েছে। কিছু ঢেউটিন ও অন্যান্য সরঞ্জাম লাগানোর জন্য নিচে রাখা। অবৈধ স্থাপনা নির্মাণের কাজের খবর পেয়ে ঘটনাস্থলে যান থানার ওসি ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীরা সটকে পড়ে।

থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, আদালতের স্থিতাবস্থা জারি থাকা ভূমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণের এখতিয়ার কারও নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্মাণকারীরা পালিয়ে যায়। তবে এ ব্যাপারে পুলিশের নজর থাকবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

'নমরুদনামা' ব্যানারিং কর্মসূচি ঘোষণা, ১৬ জুলাই ক্যাম্পাসজুড়ে আয়োজন ডাকসুর

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

১০

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

১১

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১২

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৩

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

১৫

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

১৬

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১৭

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১৮

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১৯

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

২০
X