ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কানে ফোন রেখে ড্রাইভিং, সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও থ্রি হুইলারের (মাহেন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী উজ্জল হোসেন (৪০) এবং থ্রি হুইলাইরের চালক মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফল ব্যবসায়ী উজ্জল হোসেন শৈলকুপা পৌর এলাকার কবিরপুরের মোমরেজ শেখের ছেলে এবং থ্রি-হুইলারের চালক মিজানুর রহমান একই এলাকার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে। আহত যুবক কুষ্টিয়ার চরসাদুপুর গ্রামের সরদার প্রামাণিকের ছেলে সম্রাট হোসেন। ওই সময় থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমান মুঠোফোনে কথা বলছিলেন বলে জানান আহত সম্রাট হোসেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেজপাড়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই উজ্জল হোসেনের মৃত্যু হয়। আহত দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে থ্রি হুইলাইরের চালক মিজানুর রহমানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থার রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মিজানুর রহমানের ভাই শহীদুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক সাজিদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে উজ্জল হোসেন নামে একজনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। থ্রি হুইলাইরের চালক মিজানুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছে, আরেকজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান। তবে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসটি আটক করা সম্ভব হয়নি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X