জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা!

জামালপুরের ইসলামপুরে নিহত মুক্তিযোদ্ধা সাদেক আলী
জামালপুরের ইসলামপুরে নিহত মুক্তিযোদ্ধা সাদেক আলী

জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের ইসলামপুরে সাদেক আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১ জুলাই) বিকেলে ইসলামপুর উপজেলার রৌহার কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঢেংগারঘর গ্রামের জামে মসজিদের ইমাম মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ির বৃষ্টির পানি বেরিয়ে যায় প্রতিবেশীর জমির ওপর দিয়ে। বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রতিবেশী দুখু মিয়া, আরিফ মিয়া, লাজু, হযরত আলী, বাচ্চু, তোতা, সাইফুল ও ধলার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা মুক্তিযোদ্ধা সাদেক আলীকে উপর্যুপরি কিল ঘুষি মারে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গোলাপ ফুল, নার্গিস ও ফুলে বেগম নামে তিন নারীকে আটক করেছে।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১০

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১১

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৪

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৬

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৭

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৮

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৯

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X