মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আখেরি মোনাজাতে শেষ হলো মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা

মেহেরপুরের আঞ্চলিক ইজতেমার একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
মেহেরপুরের আঞ্চলিক ইজতেমার একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

মেহেরপুরের সাবেক সিভিল সার্জন এবং তাবলীগ জামাতের বর্তমান রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলামের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মেহেরপুর জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল তাবলীগ জামাতের আয়োজিত এ আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। আর শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সেই আনুষ্ঠানিকতার।

এবারের ইজতেমা মাঠে মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজারের বেশি মুসল্লি সমবেত হয়েছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ১১ জনসহ ভারত থেকেও কয়েকজন মুসল্লি সমবেত হয়েছেন এ ইজতেমা ময়দানে।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জেলা বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয়। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। আনুমানিক প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এছাড়াও ইজতেমা মাঠ প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X