লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডিসি, এসপিসহ ৪ জনের বদলি চেয়ে ইসিতে স্বতন্ত্র প্রার্থীর চিঠি

জেলা প্রশাসক কার্যালয়, লালমনিরহাট। ছবি : কালবেলা
জেলা প্রশাসক কার্যালয়, লালমনিরহাট। ছবি : কালবেলা

লালমনিরহাটের ডিসি, এসপি, ইউএনও এবং থানার ওসির বদলি চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিইসি বরাবর ওই চিঠি দেন তিনি।

চিঠিতে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ উল্ল্যাহ, ও পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীরকে বদলির আবেদন জানান।

চিঠিতে স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন বলেন, ‘আমি লালমনিরহাট-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার ওসিকে বদলি করা প্রয়োজন। যেহেতু এ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব কর্মস্থলে কর্মরত আছেন এবং এ আসনের বর্তমান সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদের সঙ্গে তাদের সখ্যতা গড়ে উঠেছে।’

তিনি চিঠিতে আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে লালমনিরহাট জেলার উল্লেখিত কর্মকর্তাদেরকে বদলি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে / ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর...

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, উৎকণ্ঠায় নদীতীরের মানুষ

সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

এবার ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবিত ২০ গ্রাম

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস এ্যানির

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

১০

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

১১

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষক

১২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

১৩

প্রতিবাদী গ্রামবাসীর বিরুদ্ধে মাদক কারবারির মামলা

১৪

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন

১৫

আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

১৬

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

১৭

শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার দাবিতে মানববন্ধন

১৮

জঙ্গি-জঙ্গি খেলা বন্ধ করতে হবে : ফয়জুল করিম

১৯

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

২০
X