বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আ.লীগ নেতার ওপর হামলা

গাজী আলাউদ্দিন। ছবি : সংগৃহীত
গাজী আলাউদ্দিন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে স্বতন্ত্রপ্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থক আমান উল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান গাজী আলাউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন গাজী আলাউদ্দিন অভিযোগ করেন, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আমান উল্যাপুর ইউনিয়নে কাশিপুর কপিলের ডেকোরেশন দোকানে বসে তারা জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলছিলেন। এমন সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ এসে তার ওপর হামলা চালায়। এ সময় উপস্থিত আ.লীগ নেতা শরফুদ্দিন বাবু হামলাকারীদের বারণ করে তাকে (আলাউদ্দিনকে) বাড়িতে পাঠিয়ে দেন। গাজী আলাউদ্দিন আরও অভিযোগ করেন, তার ওপর প্রথম ধাপে হামলার পর তিনি বাড়ি চলে যাওয়ার পথে আইয়ুবপুর চকিদার বাড়ির সামনে পৌঁছালে আরিফের লোকজন ফের দ্বিতীয় দফায় তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ নিয়ে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, এটি ব্যক্তিগত বিষয়, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন বাবু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম কালবেলাকে জানান, ঘটনাটি শুনেছি, তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে টাকা তোলেন পিয়ন

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

১০

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

১১

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

১২

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

১৩

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

১৪

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

১৫

খাবারের আগে নাকি পরে ফল খাওয়া উচিত, গবেষণা আসলে কী বলে?

১৬

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, আহত ১১

১৭

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিলেন ন্যাটো প্রধান

১৮

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট

১৯

আর্জেন্টাইন সমর্থকরা দেখাল ইসরায়েলি পতাকা, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে তোলপাড়

২০
X