শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াজ শুনতে যাওয়া হলো না বৃদ্ধের

মাদারীপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মাদারীপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচর অংশে গাড়িচাপায় আব্দুল ওহাব শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল ওহাব শেখ উপজেলার সন্যাসীরচর এলাকার জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্দরখোলা এলাকার কবরস্থান মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হন আব্দুল ওহাব শেখ। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী একটি পরিবহন তাকে চাপা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পড়েই তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িটি শনাক্ত করা যায়নি।

ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষণ পড়েই তিনি মারা যান।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল বলেন, আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১০

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১১

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১২

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৮

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

২০
X