চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্কচটেপ প্যাঁচানো ৪ বোতল উদ্ধার, পেট্রলবোমা আতঙ্ক

উদ্ধার করা সন্দেহজনক বোতল। ছবি : কালবেলা
উদ্ধার করা সন্দেহজনক বোতল। ছবি : কালবেলা

বিজয় দিবসে চাঁদপুরে স্কচটেপ প্যাঁচানো চারটি বোতল উদ্ধার করা হয়েছে। এ সময় শহরে পেট্রলবোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের পুরানবাজার এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া মসজিদের পাশের ডাস্টবিনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।

চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির এ এস আই মো. আমিরুল, মোহাম্মদ আলীসহ সঙ্গীয় সদস্যরা স্থানীয় কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে স্কচটেপ প্যাঁচানো বোতল চারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় জাহিদসহ কয়েকজন জানান, মহান বিজয় দিবসে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য কে বা কারা এ কাজ করেছে। পেট্রলবোমার খবরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে গেছে।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব জানান, পরিচ্ছন্ন কর্মীরা ময়লার স্তূপের পাশে একটি লাল শপিং ব্যাগে স্কচটেপ প্যাঁচানো চারটি বোতল দেখতে পান। এর মধ্যে তিনটি বোতল সাদা ও একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে আমি ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে অবহিত করি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, যাচাইয়ের জন্য চারটি বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয়দের বলা হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X