মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ
ইসিকে আব্দুল মান্নান

‘আমার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে’

মেহেরপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান। ছবি : কালবেলা
মেহেরপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা শোকজের উত্তর দিয়েছেন মেহেরপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান। তিনি প্রতিনিধি পাঠিয়ে এ জবাব দেন। এতে বলা হয়, তিনি আচরণবিধি ভঙ্গ করেননি। তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে অভিযোগ করা হয়েছে। আর যিনি অভিযোগ করেছেন তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এইচ এম কবির হোসেনের খাস কামরায় শোকজের উত্তর দেন প্রফেসর আব্দুল মান্নানের মনোনীত প্রতিনিধিরা।

এ সময় প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট মিয়াজান আলী এবং আইনজীবী হিসেবে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল উপস্থিত ছিলেন।

অভিযোগের উত্তরে আব্দুল মান্নান আরও বলেছেন, আমি কোনো জনসভা করি নাই। আমি আগে ৩ বার নির্বাচন করে দুইবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার বাড়ি ওই ইউনিয়নে হওয়ায় গত ১ ডিসেম্বর ঢাকা থেকে আসার পথে আমি সিরাজ মেম্বরের দোকানের সামনে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করি। এ সময় আমি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সমালোচনা করেছি। তাদের উদ্দেশ্যে করে বলেছি, যারা ভোটচোর তারা এবার নির্বাচনের অংশগ্রহণ করছে না। কোনো ভোটচোর নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরে এবার তারা ভোট করছে না। প্রধানমন্ত্রী চান অংশগ্রহণমূলক নির্বাচন। এ জন্যই আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ইতোপূর্বে গত ১০ ডিসেম্বর বুধবার মেহেরপুরের সংসদীয়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন এ শোকজ করেন।

শোকজ নোটিশে বলা হয়েছিল, আপনি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম ইব্রাহিম শাহীন মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটিতে লিখিত অভিযোগ করেছেন, সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও আপনি শুক্রবার (১ ডিসেম্বর) আমঝুপি বাজারে সিরাজ মেম্বারের সারের দোকানের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেছেন। আপনি বক্তব্য প্রদানকালে আপনার প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোটচোর বলেও আখ্যায়িত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে তিন যানবাহনে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X