মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে জমে উঠেছে জামাই মেলা

জামালপুরের মাদারগঞ্জে জামাই মেলাতে দর্শণার্থীদের ভিড়। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জে জামাই মেলাতে দর্শণার্থীদের ভিড়। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘জামাই মেলা’। এই মেলাটি পুরো উপজেলায় বেশ সাড়া পড়েছে। মেলায় নেমেছে মানুষের ঢল। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুর সকাল বাজার কালার মোড় এলাকায় মেলাটি শুরু হয়েছে, যা চলবে বুধবার (২০ ডিসেম্বর) পর্যন্ত পর্যন্ত।

মেলাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। জামাই মেলা মাছের মেলা বা পৌষ মেলা নামেও পরিচিত। রোববার (১৭ ডিসেম্বর) মেলার দ্বিতীয় দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামাই মেলার প্রধান আকর্ষণ মাছ। শনিবার সকালে দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের ভিড় ছিল মেলায়। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় মাছ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র, খেলনা, কসমেটিক্স, রকমারি খাবারের পসরা বসেছে। এ ছাড়াও শিশুদের জন্য রয়েছে নাগরদোলা। এ মেলায় চিতল, বোয়াল, আইড়, এবং নানা প্রজাতির দেশীয় মাছের সঙ্গে রয়েছে সামুদ্রিক মাছ।

মেলায় আসা রায়হান কবির বলেন, স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছি। বড় বড় মাছ, মিষ্টিসহ নানা রকমের আসবাবপত্র, খেলনা, কসমেটিক্স, খাবারের দোকান বসেছে মেলায়। এগুলো দেখে আমি ও আমার পরিবার অনেক খুশি।

হৃদয় আহমেদ নামে এক যুবক বলেন, আমার শ্বশুরবাড়ি এই ইউনিয়নে। শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় এসেছি। খুব ভালো লাগছে।

মেলা পরিচালনা কমিটির সভাপতি ও চরপাকেরদহ ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার বলেন, দ্বিতীয়বারের মতো গ্রামীণ জামাই মেলা পলাশপুর বাজারে আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ এ মেলায় আসছেন। পছন্দের মাছসহ বিভিন্ন পণ্য কিনছেন। মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১১

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৩

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৫

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৬

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৭

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৯

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

২০
X