বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আ.লীগের ৩ প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়ায় ৭টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই ১১ জনের মধ্যে জাকের পার্টির ৬ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এই ৭টি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৬৫ জন। তাদের মধ্যে ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন নির্বাচনের মাঠে থাকলেন মোট ৫৪ জন প্রার্থী।

রোববার (১৭ ডিসেম্বর) যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান। বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক ও জাকের পার্টির মো. আজগর আলী ফকির। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু ও জাকের পার্টির গোলাম মোস্তফা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ ও জাকের পার্টির আব্দুর রশিদ সরদার। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জাকের পার্টির মাছুম রানা ওয়াসীম, বগুড়া-৬ (সদর) আসনে একই দলের মোহাম্মদ ফয়সাল বিন শফিক এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাকের পার্টির নাজির মাহমুদ রতন ও স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X