বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় বিএনপির বিক্ষোভ

দীঘিনালায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : কালবেলা
দীঘিনালায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : কালবেলা

খাগড়াছড়ি দীঘিনালায় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম রবিউল ইসলাম (২৮)। সে বেলছড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে।

গত ২০ নভেম্বর রাতে রবিউল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রবিউল ইসলাম চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৬ দিন লড়াই করে গত শনিবার রাতে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে রবিউল ইসলামকে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং সহসভাপতি মো. আব্দুল আলিম। বক্তারা রবিউল ইসলামের হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দীঘিনালা থানার ওসি নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X