শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

শরীয়তপুরে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ছবি : কালবেলা
শরীয়তপুরে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ছবি : কালবেলা

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৭ ডিসেম্বর) শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, একমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আজ পদ্মা সেতু বিশ্বে মেগা স্ট্র্যাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না, এমন অনেক মেগা প্রজেক্ট আছে যা আওয়ামী লীগ সরকার করেছে; যা আমরা আজ থেকে ২০ বছর আগেও চিন্তা করিনি।

তিনি বলেন, দেশবিরোধী বিএনপি ও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করে চলছে। তবে ষড়যন্ত্র করে লাভ নেই। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকেরা এগিয়ে যাবেই।

এ সময় তার সঙ্গে ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহসভাপতি জিতু মিয়া বেপারী, আনোয়ার হোসেন বালা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অদুদ বালা, সাধারণ সম্পাদক মফিজ মাদবর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে / ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর...

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, উৎকণ্ঠায় নদীতীরের মানুষ

সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

এবার ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবিত ২০ গ্রাম

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস এ্যানির

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

১০

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষক

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

১২

প্রতিবাদী গ্রামবাসীর বিরুদ্ধে মাদক কারবারির মামলা

১৩

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন

১৪

আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

১৫

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

১৬

শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার দাবিতে মানববন্ধন

১৭

জঙ্গি-জঙ্গি খেলা বন্ধ করতে হবে : ফয়জুল করিম

১৮

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৯

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

২০
X