কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছি : আকতারুজ্জামান রঞ্জন

বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আকতারুজ্জামান রঞ্জন। ছবি : কালবেলা
বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আকতারুজ্জামান রঞ্জন। ছবি : কালবেলা

বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আকতারুজ্জামান রঞ্জন বলেছেন, আমার সংগ্রাম হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির আজকে থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ট্রাক) প্রতীক বরাদ্দ পেয়েছি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় আকতারুজ্জামান রঞ্জন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চান। আজকে থেকে শুরু হলো সেই চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় তিনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন কি না। যদি দেন তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারব ইনশাআল্লাহ।

কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলা নিয়ে গঠিত ৬টি আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতীক ছিল ঈগল। ৬টি আসনে ৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি হওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X