বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বরিশালে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের মেডিকেলে ভর্তি করা হয়। ছবি : কালবেলা
বরিশালে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের মেডিকেলে ভর্তি করা হয়। ছবি : কালবেলা

বরিশালে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ, চারজনকে কুপিয়ে জখম করে নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনিসারীরা। তাছাড়া জাহিদ ফারুক শামীমের ইমাম নামের এক অনুসারীকে কুপিয়ে জখম করে সাদিক আবদুল্লাহর লোকজন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ৩ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন, জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে স্বতন্ত্র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কর্মী কবির ফকিরের তিন ছেলে রাব্বি ফকির (৩০), আমিন ফকির (২৩), আসিফ ফকির (১৮) এবং তাদের স্বজন আব্দুল হালিম খলিফা। এ ছাড়া অপরপক্ষের ইমাম।

তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর লোকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া একজনের মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার সূত্রপাত কী নিয়ে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছে, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর লোক। কাউন্সিলর রনির লোক হিসেবে পরিচিত মোস্তফার সঙ্গে প্রতিপক্ষ সালেক ও সজীবের বিরোধ। সালেক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের অনুসারী এবং সিটি নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী।

সোমবার রাতে মোস্তফা ও সালেক অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার ও জুয়ার ব্যবসা নিয়ে সংঘর্ষ হয়। এ সময় সালেক ও সজীবের নেতৃত্বে মোস্তফার লোকেদেন কুপিয়ে জখম ও আল আমিনের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। পরে সালেকের অনুসারী ইমমাকে কুপিয়ে জখম করে মোস্তফার লোকজন।

কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা বা লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১০

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১১

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১২

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৩

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৪

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৫

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৬

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৭

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৮

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

২০
X