জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের হামলায় ইউপি চেয়ারম্যান আহত

আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত
আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান আহত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে তার নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার সময় উথলী বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে মোটরসাইকেলযোগে আব্দুল হান্নান সন্তোষপুর গ্রামের তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ির গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আশা একটি মোটরসাইকেলযোগে দু’জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় হকিস্টিক দিয়ে তার ওপর অতর্কিত হামলা করতে থাকেন। তাদের এলোপাতাড়ি আঘাতে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তিনি হাতে ও পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই নিজ বাড়িতে নেওয়া হয় তাকে। এ বিষয়ে জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করি, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১০

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১২

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৩

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৪

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৫

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৯

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

২০
X