বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করলেন উপজেলা চেয়ারম্যান

ঝিনাইদহে নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি নিয়ে উপজেলা চেয়ারম্যান। ছবি : কালবেলা
ঝিনাইদহে নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি নিয়ে উপজেলা চেয়ারম্যান। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতীকের প্রার্থীর জনসমাবেশে সরকারি জিপ গাড়ি নিয়ে গিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ। তিনি নির্বাচনী নিয়মনীতির তোয়াক্কা না করে নৌকা প্রতীকের পক্ষে জনসমাবেশে অংশ নিয়ে চলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-১ আসনের অধীন শৈলকুপার দুধসর ইউনিয়নের আবাসন প্রকল্প এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই নির্বাচনী প্রচারে অংশ নেন। এ সময় অন্যান্য সফর সঙ্গীর সঙ্গে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারমান এম. আব্দুল হাকিম আহমেদ তার জন্য বরাদ্দ জলপাই রঙের সরকারি গাড়ি নিয়ে অংশ নেন। তিনি এ সময় অন্যান্য গাড়িবহরের সঙ্গে তার সরকারি গাড়িটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে রেখে নির্বাচনী সভা মঞ্চে যান।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা চেয়ারম্যার এম. আব্দুল হাকিম আহমেদ বলেন, নির্বাচনী প্রচারে তাকে দেওয়া সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না সেটি তিনি জানেন না। তাছাড়া রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তাকে তেমনটি জানাননি, বিধায় তিনি ওই গাড়ি ব্যবহার করেছেন।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান হাকিম শুধু দুধসর নয়, তিনি শৈলকুপার সব স্থানে নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান সরকারি গাড়ি যদি নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার করেন তবে সেটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X