কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার প্রার্থী শামসুল হক টুকুকে শোকজ

পাবনা-১ আসনে নৌকা প্রার্থী শামসুল হক টুকু।
পাবনা-১ আসনে নৌকা প্রার্থী শামসুল হক টুকু।

স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইকরামুল কবির। বুধবার সকালে শামসুল হক টুকু বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

শামসুল হক টুকুকে শোকজ করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‌আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লিখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্ন লিখিত আভিযোগ অত্র কমিটির নিকট করা হয়েছে। আপনি আপনার বাসভবনে ১৪/১২/২০২৩ খ্রি. তারিখে বাদ মাগরিব ১) মহিউদ্দিন, প্রধান শিক্ষক, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেক্রেটারি, বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ২) মো. আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, বেড়া সরকারি ডিগ্রি কলেজ, ৩) হারুনর রশিদ, ভারপ্রাপ্ত সচিব, বেড়া পৌরসভা, ৪) মো. আবুল হাসেম, বেড়া পৌর পুলিশ প্রধানের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিং-এ নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকগণদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরন বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন।

ওই অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর নিকট সরাসরি আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য বলা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।

এর আগে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ।

উল্লেখ্য, নির্বাচনের প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের ভোটের রাজনীতি। নানা বাধা, হুমকি, কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X