দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে যাওয়ার অভিযোগ

আ.লীগের প্রচার গাড়ির সঙ্গে উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি। ছবি : কালবেলা
আ.লীগের প্রচার গাড়ির সঙ্গে উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সরকারি জিপ গাড়ি নিয়ে গিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। তিনি নির্বাচনী নিয়মনীতির তোয়াক্কা না করে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজশাহী-৫ আসনের আওতাধীন দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচারে অংশ নেন। এ সময় অন্যান্য সফর সঙ্গীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তার জন্য বরাদ্দ জলপাই রঙের সরকারি গাড়ি নিয়ে অংশ নেন। তিনি এ সময় অন্যান্য গাড়িবহরের সঙ্গে তার সরকারি গাড়িটি আমগাছী বাজার হতে ঝালুকা সড়কের পাশে রেখে নির্বাচনী সভা মঞ্চে যান।

এ বিষয় নিয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ওই এলাকায় প্রকল্পের কাজ চলছিল। সেটি দেখতে গিয়েছিলাম। এরপর থেকে যে সাইডে প্রার্থী যাবে সেই এলাকায় প্রকল্প দেখতে যাব না, কাল থেকে গাড়ি বন্ধ।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম কালবেলাকে বলেন, নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। চেয়ারম্যান যদি গাড়ি ব্যবহার করে থাকেন, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১০

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১১

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১২

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৩

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৪

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৫

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৮

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৯

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

২০
X