কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়ন পেয়েছেন : প্রধানমন্ত্রী

রংপুরে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া
রংপুরে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আমরা সেবা দিচ্ছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই সড়ক উন্নত হয়েছে।

তিনি বলেন, বিনা পয়সায় বই পাচ্ছেন। আমাদের সিদ্ধান্ত ছিল মুজিব বর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। যাদের ভূমি-গৃহ নেই তাদের বিনা পয়সায় ঘর নির্মাণ করে দিয়েছি। ৩৩টি জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়েছে। তারাগঞ্জে এখনও কোনো গৃহহীন আছে কি না জানি না। থাকলে আপনাদের এমপি প্রার্থীকে জানাবেন। আমরা ইউনিয়ন পর্যায়ে খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দিয়েছি।

রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে সভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে সকাল থেকে মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কোনো মানুষ অবহেলিত থাকবে না। বীর মুক্তিযোদ্ধা, হিজড়া সম্প্রদায়, গৃহহীন-ভূমিহীন সব অসহায়ের খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না।

এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিকভাবে রয়েছে ব্যাপক তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা শাখা ও নজরদারি বৃদ্ধি করেছেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

জানা গেছে, তারাগঞ্জের নির্বাচনী জনসভা শেষে তিনি রংপুরের পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি যাবেন। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১০

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৩

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৪

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৫

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৬

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৮

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৯

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

২০
X