বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণাঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে শয্যা সংকট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

পৌষের শেষ দিকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগ-বালাই।

এদিকে ঠান্ডা, শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং চর্মরোগসহ শীতকালীন নানা ধরনের রোগে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। রোগী বাড়লেও হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। চিকিৎসকদের অবহেলা না থাকলেও পর্যাপ্ত জায়গা এবং শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের।

চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের মধ্যে শিশু এবং বৃদ্ধদের সংখ্যা বেশি। শীতে রোগমুক্ত থাকতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি পরিচ্ছন্ন গরম পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন তারা।

সরেজমিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরে দেখা যায়, সকাল ৮টা বাজতেই মেডিসিন এবং চর্ম বহিঃবিভাগে রোগীদের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। ভিড় লেগে থাকছে দুপুর আড়াইটা পর্যন্ত। এসব রোগীর মধ্যে দুই-তৃতীয়াংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।

বহিঃবিভাগের চিকিৎসকদের দাবি, মেডিসিন ও চর্ম বহিঃবিভাগে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪শ রোগী আসছে। এদের মধ্যে বেশিরভাগ শ্বাসকষ্ট, এলার্জিং এবং চর্মরোগে আক্রান্ত। বৃদ্ধ এবং শিশু বয়সের রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে এসব রোগে। তাদের অন্যান্য ওষুধের সাথে চিকিৎসা হিসেবে ওয়েনমেন্ট, প্যারাসিটামল, হিস্টাসিন দেওয়া হচ্ছে।

এদিকে, শুধু বহিঃবিভাগেই নয়, হাসপাতালের মেডিসিন আন্তঃবিভাগেও শীতকালীন রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। বিশেষ করে বয়ষ্ক শ্বাসকষ্টজনিত রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসাধীন নগরীর রূপাতলী দপদপিয়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আসলাম হাওলাদার জানান, আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছেন তিনি। তবে গত তিন দিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে তার শ্বাসকষ্টও বেড়ে যায়। নিয়মিত ওষুধে কাজ না হওয়ায় অসুস্থবোধ করায় সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাগ্রহণের পর এখন অনেকটা সুস্থ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রবিন্দ্র নাথ বলেন, মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন বয়সের মানুষ শীতকালীন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু রোগীদের চাপ এখন একটু বেশি।

তিনি আরও বলেন, পুরোনো শ্বাসকষ্টের রোগীরা সাবধানে না থাকলে তাদের অসুস্থ হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এছাড়া ঠান্ডা, কাঁশি, গলাব্যথা, শ্বাসকষ্ট এবং শিশুদের নিউমোনিয়ায় আক্রান্তের ঝুঁকি থাকে। তাই শীতকালীন রোগ প্রতিরোধে শীতকালীন পোশাক এবং ভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মিত মাস্ক পড়ার অভ্যাস করতে হবে। এ ছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা ইনহেলার ব্যবহার করবেন। যাদের নাকে এলার্জির সমস্যা রয়েছে তারা নাকের স্প্রে নিতে পারেন। স্বাস্থ্য সচেতন হলে শীতকালীন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান এই চিকিৎসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X