জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
পিতৃহত্যার বিচার চাইলেন ছেলে

২৭ বছর সৌদিতে পরিশ্রম, জমি নিয়ে ভাইদের হাতে ‘খুন’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আফতাব। ছবি: কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আফতাব। ছবি: কালবেলা

মৌলভীবাজারের জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ ভাইয়ের মারামারিতে বড় ভাই আব্দুল হামিদ কালা নিহত হন। নিহত ব্যক্তির ছেলে আফতাব উদ্দিন বাবা হত্যার বিচার চেয়েছেন। সোমবার (৩ জুলাই) বিকেল ৫টায় জুড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বিচার চান।

আফতাব উদ্দিন অভিযোগ করেন, ‘গত ২৭ জুন মঙ্গলবার আমার তিন চাচা মাস্টার আব্দুল জলিল, ফারুক আহমদ ও আব্দুল খালিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছেন। এ বিষয়ে আমি বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেছি। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হননি।'

আফতাব বলেন, 'আমার দাদার শুধু ৩০ শতকের একটি বাড়ি ছিল। আমার বাবা প্রায় ২৭ বছর সৌদি আরবে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সমূহ উপার্জিত টাকা আমার চাচা জলিলের কাছে দেন। এ টাকা দিয়ে আমার চাচারা সহস্রাধিক শতক জমি ক্রয় করেন এবং জুড়ী শহরে বাসা করার জন্য আমার চাচা জমিও ক্রয় করেন। প্রায় পাঁচ বছর পূর্বে আমার বাবা দেশে আসলে টাকা ও জমির হিসাব বুঝিয়ে দিতে বললে চাচারা টালবাহানা করতে থাকেন। একাধিকবার এ বিষয়ে সামাজিকভাবে বৈঠক হলেও কোনো বিচারে তারা কথা শুনেননি, উপরন্তু আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষকে শান্তি বজায়ের লক্ষ্যে নোটিশ জারি করেন।’

তিনি আরও বলেন, ‘নোটিশ জারির ৫ দিনের মাথায় ৩ চাচা আমার বাবার দখলীয় ভূমিতে জোরপূর্বক হালচাষ করতে গেলে আমার বাবা বাধা দেন। এ অবস্থায় বিতর্কের একপর্যায়ে ৩ চাচা মিলে ঘটনাস্থলে আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেন। আমি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা করেছি। প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আমার পিতা হত্যার ন্যায়বিচার করুন।'

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে। জুড়ী থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X