অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে : আ.লীগ প্রার্থী এনামুল

বক্তব্য দিচ্ছেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। ছবি : কালবেলা

যশোর-৪ আসনে (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, নৌকা প্রতীকে ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। এতে দেশের উন্নয়ন হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এনামুল হক বাবুল বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী ও উন্নয়ন হবে। উন্নয়নের মাধ্যমে দেশকে আরও আধুনিকায়ন ও উন্নত দেশে রূপান্তরিত করা হবে। এ আসনের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ঘটানো হবে। অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে।

তিনি বলেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে নওয়াপাড়া ভৈরব নদী ও ভবদহ সমস্যা সমাধান করবেন।

এ ছাড়া তিনি নওয়াপাড়া রেলস্টেশন চত্বরে অভয়নগর নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডলিং ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাগুন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক বাবুল।

মতবিনিময় সভায় বক্তব্য দেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খানম, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১০

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১১

আজকের স্বর্ণের বাজারদর

১২

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

১৩

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

১৪

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১৫

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১৬

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১৭

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৮

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৯

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

২০
X