পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরকে অনুকরণীয় জনপদ হিসেবে গড়তে চান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

গণসংযোগকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি : কালবেলা
গণসংযোগকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি : কালবেলা

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা পিরোজপুরকেও সেভাবে গড়তে চাই। যা কিছু করা দরকার পিরোজপুর হবে বাংলাদেশের দৃষ্টিনন্দন অনুকরণীয় জনপদ। মন্ত্রী আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর পৌর এলাকায় গণসংযোগ করার পর সাংবাদিকদের এ সব কথা বলেন।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমি নিজে যতটা না মাঠে, তার চেয়ে বেশি উচ্ছ্বসিত পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও শান্তি প্রিয় জনগণ। সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা চায় নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে। তারা চায় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদবাজি বন্ধ করে পিরোজপুরকে শান্তির জনপদ হিসেবে অব্যাহত রাখতে। এ এলাকায় আমার আমলে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়।

মন্ত্রী আরও বলেন, পিরোজপুর-১ আসনের মানুষ গত পাঁচ বছরে শান্তিতে আছে, সন্ত্রাস বন্ধ হয়েছে, চাঁদাবাজি অধিকাংশ জায়গায় বন্ধ করেছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে।

এ সময় তার সঙ্গে গণসংযোগে অংশ নেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাস মালিক সমিতির সভাপতি জাসিম উদ্দিন খান, সহসভাপতি আক্তারুজ্জামান ফুলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চান, কৃষক লীগের সাধারণ সম্পাদক দীলিপ মাঝি, ছাত্র লীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১০

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

১১

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

১২

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

১৩

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

১৫

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

১৬

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৭

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৮

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৯

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

২০
X